ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা বৃহস্পতিবার

৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার জন্য একটি সভা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।


জানা গেছে, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ জনের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২২৭ জন প্রার্থীকে নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকার কারণে তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। তারা তাদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ৯ জানুয়ারি, বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে।


সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই ও এনএসআই প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑